Site icon দৈনিক নবদিগন্ত

রামপালে মাহেন্দ্র ছিনতাই, চালক আহত

রামপালে মাহেন্দ্র ছিনতাই, চালক আহত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে মৃত জাফর শেখের পুত্র আবু বক্কার শেখ দীর্ঘ সময় ধরে মহেন্দ্র গাড়ি চালিয়ে আসছেন। প্রতিদিনের মতো তিনি ফয়লা স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগরাজের দিকে রওনা দেন।

দুর্বৃত্তরা আবু বক্কারের মহেন্দ্রকে অনুসরণ করছিল, হঠাৎ রামপালের গুনাই ব্রিজ এলাকায় পৌঁছালে চারপাশ থেকে ৬ থেকে ৮টি মহেন্দ্র গাড়ি এসে তার গাড়িটি আটকে দেয়। ডাকাতদের উপস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ভয়ে গাড়ি থেকে বের হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যেতে চেষ্টা করে।

ডাকাত দলের সদস্যরা আবু বক্কারকে অমানবিকভাবে দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে হামলা করে। এক পর্যায়ে আবু বক্কার দুর্বল হয়ে পড়েন। সেই মুহূর্তে ডাকাতরা আবু বক্কারের মহেন্দ্র সরিয়ে নিয়ে তাকে তাদের মহেন্দ্রে উঠিয়ে একটি গোপন পথে রামপাল মডেল মসজিদের কাছে একটি বাগানে নিয়ে যায়। আবু বক্কারের সাথে থাকা মানিব্যাগে প্রায় ১১ হাজার টাকা এবং একটি স্বর্ণের আংটি ডাকাতেরা ছিনিয়ে নেয়। এরপর তারা চোখ বেঁধে তাকে আবার মারধর করতে শুরু করে।

এক সময় আবু বক্কার নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় কিছু মানুষ তার সাহায্যে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আবু বক্কার যখন আশঙ্কাজনক অবস্থায় পৌঁছান, তখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

তার অবস্থার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি এবং রডের আঘাত রয়েছে। আবু বক্কারের অবস্থা খুব খারাপ; ইতোমধ্যে আবু বক্কার এর বোনজামাই শেখ আর্জুল হক পলাশ রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা  ডাকাতদের নামঃ
টুকু, পিতা- অজ্ঞাত, বাসস্থান- রামপাল (খামখেয়ালির মোড়), ২। মোস্তাক, পিতা- অজ্ঞাত, ৩। মোঃ বাবু, পিতা- অজ্ঞাত, ৪। রাফি, পিতা- টুকু, ৫। রাকিব, পিতা- অজ্ঞাত, ৬। জুয়েল, পিতা- অজ্ঞাত, সকল বাসস্থান- রামপাল, (মহেন্দ্র গাড়ির ড্রাইভার), ৭। মনি, (ফয়লা বাস স্ট্যান্ডের এস্টেটার), পিতা- মোসলেম, বাসস্থান- রানসেন, থানার নাম- রামপাল, জেলার নাম- বাগেরহাট, সহ আরও ৫/৬ জন অজ্ঞাত।

এই ঘটনার পর আবু বক্কারের পরিবার ও স্থানীয় জনগণ প্রশাসনের কাছে ডাকাতদের জন্য কঠোর শাস্তির দাবি জানাচ্ছে এবং তারা দাবি করছে যে দ্রুত আবু বক্কারের ডাকাতি হওয়া মহেন্দ্র গাড়িটি এবং ১১ হাজার টাকা ও স্বর্ণের আংটি ফিরে পাওয়ার জন্য প্রশাসন যেন সহায়তা করে।

Exit mobile version