এসকে এম মহসিন রেজা, খুলনা উপজেলা প্রতিনিধি:
খুলনার হরিনটানা থানার কৈয়া বাজারের জয়খালী সেতুর পাশে একটি মসজিদের বারান্দায় ডালিম গাজি নামের একজন দিনমজুরের মৃতদেহ পাওয়া গেছে। রোববার (২৪ মে) ভোরের ৫টা ৩০ মিনিটে, কয়রার একজন শ্রমিক, খুলনার হরিণটানা থানার কৈয়া বাজারের পার্শ্ববর্তী একটি মসজিদের বারান্দা থেকে মৃত ডালিম গাজীর লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা।
হরিনটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, জয়খালী ব্রিজের সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাছে জয়খালি উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় ফোন করেন, পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে হরিণটানা থানা পুলিশ জানায়, মৃত ব্যক্তির মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তাক্ত ইটও পাওয়া গেছে, তবে এই হত্যার পিছনে কে বা কারা রয়েছে তা এখনও জানানো হয়নি।
এই হত্যাকাণ্ডের বিষয়টি জানা গেছে, মৃত ব্যাক্তির নাম ডালিম গাজী, যিনি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি এবং ভানু বিবির পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
এ বিষয়ে হরিণটানা থানার পুলিশ কর্মকর্তা আরও জানান, সিআইডি দল ঘটনাস্থলে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হবে। তবে, কেন এবং কারা এ হত্যার জন্য দায়ী তাও তদন্তাধীন। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

