Site icon দৈনিক নবদিগন্ত

নড়াইলে আইনজীবীদের মানববন্ধন

নড়াইলে আইনজীবীদের মানববন্ধন

খন্দকার আলী আবীর, নড়াইল:

নড়াইল জেলার আইনজীবীরা মানববন্ধন করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) ভবন নির্মাণ, জেলা জজ ও অন্যান্য বিচারকের পদে নিয়োগ এবং আইনজীবীদের আয়কৃত আদালত ফির ২৫% টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের জন্য।

বুধবার সকাল ১০টায়, নড়াইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নড়াইল কোর্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নড়াইল অঞ্চলের বিভিন্ন আইনজীবী এবং বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তৃতা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজ মন্ডল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুজ্জামান লিটু, আইনজীবী নজরুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মো: ইসরাফিল খবির রাজু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি আজিবুর রহমান আজিজ এবং আরও অনেকে।

বক্তারা দাবী করেন যে, অবিলম্বে নড়াইল জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ, জেলা জজ ও অন্যান্য বিচারকদের শূন্য পদে নিয়োগ এবং আইনজীবীদের আয় করা আদালত ফির ২৫% টাকা আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবি জানানো হয়।

Exit mobile version