মো: আল-মাহফুজ শাওন:
“ভূমিসেবা মেলা-২০২৬” আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আজ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ভূমিসেবা মেলার পরিকল্পনা, কার্যক্রম এবং জনগণের জন্য বিভিন্ন সেবা সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। তিনি উল্লেখ করেন, নাগরিকদের কাছে ভূমিসেবা পৌঁছাতে এবং ভূমি সংক্রান্ত সেবাগুলোকে সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান এবং মানচিত্র সম্পর্কিত তথ্য প্রদান, অনলাইন ভূমিসেবা কার্যক্রম, ই-নামজারি, এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সেবা ব্যবস্থা থাকবে। এছাড়া সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করার জন্য তথ্যসমৃদ্ধ স্টল ও সেবা কেন্দ্র স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। তিনি বলেন, বর্তমান সরকার ভূমিসেবার ডিজিটালাইজেশনের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকরা সরাসরি কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন।
অবসরে বিভাগীয় এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

