Site icon দৈনিক নবদিগন্ত

নড়াইলে মা দিবসে শিশুদের গল্প ও আবৃত্তি

নড়াইলে মা দিবসে শিশুদের গল্প ও আবৃত্তি

খন্দকার আলী আবীর, নড়াইল জেলা প্রতিনিধি:

আজ (১২ মে, সোমবার) বিকেল ৫ টায় নড়াইল শহরের দেবদারুতলা স্থানে মোল্যা কমপ্লেক্স ভবনের মনিকা একাডেমি ও চন্দ্রকথা সাহিত্য অফিসের সম্মিলনে বিশ্ব মা দিবস উপলক্ষে শিশুদে জন্য গল্প বলার এবং আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মনিকা একাডেমি এবং চন্দ্রকথা সাহিত্য প্রতিষ্ঠানটির অফিস সুপারভাইজার সুমাইয়া আক্তার বন্যার সঞ্চালনায় এবং

চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক, লেখক এবং আবৃত্তি শিল্পী সবুজ সুলতান এর সভাপতিত্বে

” তোমার জন্য ভালোবাসা মা ” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মোঃ নূর ইসলাম, নড়াইল ভিক্টোরিয়া স্পেশালিষ্ট হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবির মাহমুদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা খাতুন এবং প্রসিদ্ধ ব্যবসায়ী হুমায়ূন কবীর এরশাদসহ অনেকে।

গল্প বলা, আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে দুটি বিভাগে সেরা ৮ জনকে পুরস্কৃত করা হয়।

চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান মন্তব্য করেন যে, প্রতিটি মমতাময়ী মায়ের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকতে হবে,

তবে এই বিশেষ দিনকে সামনে রেখে শিশুদের মুখে তাদের প্রকৃত মায়ের প্রতি গল্প করা ও আবৃত্তি পরিবেশনায় আমরা সকলে বেশ আনন্দিত ও মুগ্ধ হয়েছি।

আজকের এই কার্যক্রমটি চন্দ্রকথার পরিচালক তার দাদিমা মরহুমা সৈয়দা মুঞ্জিরা বেগম মান্নানের প্রতি উৎসর্গ করেছেন এবং উনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।

১২ মে তার দাদিমার মৃত্যু বার্ষিকী ছিল।

Exit mobile version