Site icon দৈনিক নবদিগন্ত

আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:

একটানা আট বছর পরে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি প্রকাশিত হওয়াতে অভিনন্দন ও কৃতজ্ঞতার কর্মকাণ্ড আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারের অধিক সদস্য।

শনিবার (১৬ মে) বিকেল ৫টায় শহরের রেলরোড এলাকা থেকে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের পরিচালনায় একটি মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়কগুলো পার হয়ে চলে। মিছিলে হাজারের অধিক নেতাকর্মী অংশগ্রহণ করে পুরো এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এ সময় নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র প্রতি আন্তরিক অভিনন্দন ও জ্ঞাপন করেন কৃতজ্ঞতা।

অন্যদিকে, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ-সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু, রানা দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবসহ অন্যান্য বিশিষ্ট নেতাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version