Site icon দৈনিক নবদিগন্ত

কচুয়ায় হামলায় দুই ভাই ও বৃদ্ধ পিতা আহত

কচুয়ায় হামলায় দুই ভাই ও বৃদ্ধ পিতা আহত

মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলার ভাণ্ডারখোলা অঞ্চলে পূর্বের বিরোধের কারণে দুই ভাই এবং একজন বৃদ্ধকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ মে) রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন অনুদেব দাস।

অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বৃদ্ধ রতন দাস (৭২) পূর্বে মারধরের শিকার হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তাকে দেখতে গিয়ে তার দুই পুত্র তুষার দাস ও গোপাল দাসের উপর হামলা চালায় প্রতিপক্ষ গোবিন্দ দাসের সহযোগীরা। এই সময় হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে তাদের অমানুষিকভাবে মারধর করে, যার ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় গোবিন্দ দাস সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

এরপর অভিযুক্ত গোবিন্দ দাস সাংবাদিকদের সাথে ফোনে বলেন, আপনারা পুলিশকে বিষয়টি যাচাই করতে বলুন। বিদ্বেষী অভিযোগ দায়েরের কারণে উল্টো পুলিশ রতন দাসকে গালিগালাজ করেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ শফিকুর ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেলে তা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version