Site icon দৈনিক নবদিগন্ত

খুলনা–নড়াইল ছাত্রদলে নতুন কমিটি ঘোষণা

খুলনা–নড়াইল ছাত্রদলে নতুন কমিটি ঘোষণা

মো: আল-মাহফুজ শাওন:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর, খুলনা জেলা ও নড়াইল জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনে দীর্ঘদিন সক্রিয় ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে জানা গেছে।

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজিম বিশ্বাস এবং সদস্য সচিব হয়েছেন হাবিবুর রহমান খান বিপ্লব।

খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন ফিরোজ আহমেদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খান ইসমাইল হোসেন।

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মনোনীত হয়েছেন খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্য সচিব হয়েছেন মামুন গাজী।

নতুন কমিটি ঘোষণার পর সংশ্লিষ্ট জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানাতে দেখা যায় অনেককে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

এদিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

Exit mobile version