Site icon দৈনিক নবদিগন্ত

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়ায় এমপি লবীকে শুভেচ্ছা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়ায় এমপি লবীকে শুভেচ্ছা

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ আলী আজগর লবী এমপি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় খুশির জোয়ার বইছে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাগত সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

নেতারা মন্তব্য করেছেন, জননেতা মোহাম্মদ আলী আজগর লবী দীর্ঘকাল ধরে খুলনার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের মতে, একজন অভিজ্ঞ ও জনবান্ধব জনপ্রতিনিধি সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম আরো উন্নত ও গতিশীল হবে।

এছাড়া, এই নিয়োগের জন্য বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রের আস্থা প্রদর্শনকারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। নেতারা বলেছেন, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় দূরদর্শিতা প্রদর্শন করছেন।

বিবৃতিতে খুলনা-৫ আসনের সকল স্তরের জনগণের পক্ষ থেকে মোহাম্মদ আলী আজগর লবী এমপির ভালো স্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং সামগ্রিক সফলতা কামনা করা হয়েছে।

Exit mobile version