Site icon দৈনিক নবদিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে কয়রায় এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে কয়রায় এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি:

খুলনার কয়রায় নিরপেক্ষ সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে আধুনিক গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান এবং কেক কাটার মাধ্যমে এই নতুন গণমাধ্যমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সোমবার (১১ মে) কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জনাব শরিফুল আলমের সভাপতিত্বে বক্তাগণ এই নতুন ধারার গণমাধ্যমটি বস্তুনিষ্ঠ এবং জনকল্যাণমুখী সংবাদ প্রকাশ করে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। তারা আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের বিশ্বাস অর্জন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াছাদ আলী এবং সিনিয়র রিপোর্টার মোস্তফা শফিকুল ইসলাম।
এছাড়া, সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কোবির, আব্দুর রউফ, জিয়াউর রহমান ঝন্টু, গোলাম রাব্বানী, ফরহাদ হোসেন, শেখ কাউসার আলম, জাহাঙ্গীর কোবির টুলু এবং আবু ওবাইদা, জাহিদুর রহমানসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমে কর্মরত ব্যক্তি ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিল।
বর্ণময় এই আয়োজনের ফলে নতুন গণমাধ্যমটির যাত্রা উদ্বোধনের কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Exit mobile version