Site icon দৈনিক নবদিগন্ত

কয়রায় মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

কয়রায় মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।শুনা যাচ্ছে অভিযুক্তের নাম জুলফিকার সানা, যিনি একই গ্রামের প্রয়াত আহম্মাদ সানার ছেলে।

‎ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানাচ্ছে, গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ছুটি পাওয়ার পর সে তার খালার বাড়িতে গিয়ে দুপুরের খাবার খায় এবং বেলা ৪ টার দিকে সে তার নানির বাড়ির উদ্দেশ্যে বের হয়।
‎এই শিক্ষার্থী নানির বাড়িতে থাকে এবং সেখান থেকে মাদ্রাসায় যাওয়া-আসা করে। তাকে ফাঁকা মাঠ পার হয়ে নানির বাড়িতে যেতে হয়। অভিযোগকারী ব্যক্তির বাড়ি ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত, যেখানে সে শিক্ষার্থীকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক নির্যাতন করে। ফাঁকা মাঠের কাছাকাছি গবাদি পশুর চারণে থাকা কিছু মহিলা শিক্ষার্থীর সাহায্যে চিৎকার শুনে তাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করেন ।

‎স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন এবং পুলিশে খবর দিতে না করার জন্য শিক্ষার্থীর অভিভাবকদের বিভিন্ন ধরনের চাপ দিচ্ছেন।

‎শিক্ষার্থীর পরিবার আজ দুপুরে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম বললেন, “অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Exit mobile version