Site icon দৈনিক নবদিগন্ত

নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

মোঃ আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার অভিভাবক খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলে কুষ্টিয়ার মিরপুর এলাকায় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

পরে শিশুটিকে পোড়াদহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানাকে জানানো হয়।

খবর পেয়ে শিশুটির অভিভাবক সেখানে উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং পরিবারের সঙ্গে অবস্থান করছে।

শিশুটির অভিভাবক স্থানীয় জনগণ, পোড়াদহ রেলওয়ে পুলিশ এবং খালিশপুর থানা পুলিশকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

Exit mobile version