Site icon দৈনিক নবদিগন্ত

বটিয়াঘাটায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

বটিয়াঘাটায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

মো: আল-মাহফুজ শাওন:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার রাঙ্গেমারী এলাকার একটি প্লটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত আজিজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

Exit mobile version