এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়া কয়রার নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান, যুবদল নেতা লিটন মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন ও মুছাসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৫ মে খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল জেলা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

