Site icon দৈনিক নবদিগন্ত

খুলনা মহানগর জাসাস নেতা রেজাউল ইসলামের ইন্তেকাল

খুলনা মহানগর জাসাস নেতা রেজাউল ইসলামের ইন্তেকাল

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবরে খুলনা মহানগরসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেতাকর্মীরা জানান, রেজাউল ইসলাম রেজা দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তারা মন্তব্য করেন।

Exit mobile version