প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:৪৬ পি.এম. || প্রকাশের তারিখ: মে ৬, ২০২৬, ১১:৩৫ এ.এম.

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি জুয়েল সরদার (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সরদারডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল সরদার এলাকায় ‘জুয়েল-বোরহান বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। তিনি আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় আরও জানা যায়, তার বিরুদ্ধে অতিরিক্ত ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।