Site icon দৈনিক নবদিগন্ত

খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল

খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল

মো: আল-মাহফুজ শাওন:

ঢাকায় চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) খুলনা দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট তুহিনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

Exit mobile version