Site icon দৈনিক নবদিগন্ত

খুলনায় নারী পুলিশ সদস্যের মৃত্যু, শোকে কেএমপি

খুলনায় নারী পুলিশ সদস্যের মৃত্যু, শোকে কেএমপি

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সদস্য মোছাঃ কোহিনুর আক্তার (৩১) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি কেএমপির বয়রা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুর আক্তার ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় বাসায় বিশ্রামে ছিলেন। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী, পুলিশ কনস্টেবল শাওন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠাইন উপজেলার কালামপুর গ্রামে।

এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। স্বজনরা খুলনায় পৌঁছানোর পর দাফনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

Exit mobile version