Site icon দৈনিক নবদিগন্ত

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মো: আল-মাহফুজ শাওন

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের কাছে দায়িত্বভার তুলে দেন। এ সময় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী মেয়াদে খুলনা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ এবং প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Exit mobile version