Site icon দৈনিক নবদিগন্ত

খুলনায় চুরির অপবাদে যুবকের চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

খুলনায় চুরির অপবাদে যুবকের চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

মো: আল-মাহফুজ শাওন

খুলনা নগরীতে এক যুবককে চুরির অভিযোগে ধরে নিয়ে জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ছাদে কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে কাঁচি দিয়ে চুল কেটে দিচ্ছেন এবং পুরো ঘটনাটি ধারণ করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তাদের মতে, কোনো অপরাধের অভিযোগ থাকলে সেটির বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত, ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া আইনবিরোধী।

সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা বৃদ্ধি পেলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Exit mobile version