Site icon দৈনিক নবদিগন্ত

খুলনায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে রূপসা ব্রিজের ঢাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র লবণচরা থানা পুলিশ বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় এপোলো-৩ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মনিরুজ্জামান ভূইয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version