Site icon দৈনিক নবদিগন্ত

খুলনায় অস্ত্র ও গুলিসহ দুজন গ্রেপ্তার

খুলনায় অস্ত্র ও গুলিসহ দুজন গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি–২ আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে পাকা সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত যশোর ল-১২-৮৫৯৬ নম্বরের একটি যানবাহনের দুই যাত্রীকে তল্লাশি করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তরিকুল ইসলাম তানভীর (২৫), পিতা মো. আলামিন উকিল, চাঁনমারী মেসের সড়ক, ৩০ নম্বর ওয়ার্ড, খুলনা সদর এবং মো. কামাল হোসেন (৩৩), পিতা আব্দুল মালেক মুন্সি, মোল্লাপাড়া ভাই ভাই গলি, লবণচরা, খুলনা।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লবণচরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Exit mobile version