মিরাজ হোসেন
ভোলা প্রতিনিধিঃ
আজ ১৯শে এপ্রিল রোজ রবিবার দুপুর ২.১২ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তিনি এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং দক্ষ ও দায়িত্বশীল ও শিক্ষা প্রশাসক হিসেবে এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসাকে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনাম অর্জন করে এবং অসংখ্য শিক্ষার্থী তাঁর হাত ধরে সুশিক্ষা লাভের সুযোগ পেয়েছে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও ছিলেন সুপরিচিত মুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামি এর মনোনীত প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনে তাঁর অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা, সৎ নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
তাঁর ইন্তেকালে শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গন এবং সর্বস্তরের জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে তুলে ধরছেন। মরহুমের নামাজে জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোস্তফা কামালের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দিন।

