প্রিন্ট এর তারিখ: জুলাই ২২, ২০২৬, ৬:২৮ এ.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ১৮, ২০২৬, ৪:৪৭ পি.এম.

খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীতে মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা এলাকার ভাজা আলা গলিতে এ ঘটনা ঘটে।

আহত ইমরুল ওই এলাকার বাসিন্দা কামাল শেখের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ জানান, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।