এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা):
“মেধা, সততা ও দেশপ্রেমে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও তাদের নতুন দিনের প্রেরণা জোগাতে উৎসবমুখর পরিবেশে A+ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. ওয়েসকুরুনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত মেধা ও জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা দক্ষিণের সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, কর্মপরিষদের সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মো. নুরুজ্জামান মল্লিক, পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান এবং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের শেষাংশে কয়রা ও পাইকগাছার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২০ জন কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।