এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা):
সুন্দরবনে সক্রিয় ৪টি জলদস্যু বাহিনীর মোট ৫২ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সুন্দরবনে সক্রিয় ৪টি জলদস্যু বাহিনীর মোট ৫২ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
জানা গেছে, আত্মসম্মান কারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই ও আফজাল বাহিনীর ১৫ জন,আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনী ৮ জন সর্বমোট:৫২ জন তারা সকলেই সুন্দরবনে সক্রিয় জলদস্যু বা অপরাধ জগতের মধ্যে ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক দস্যু বাহিনীর একাধিক সদস্য বলেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে আমাদের এই আত্মসমর্পণ।
এ দিকে সুন্দরবনের গহীন অঞ্চলে র্যাব-৬-এর অব্যাহত অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে কোণঠাসা হয়ে দস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।
আত্মসমর্পণের সময় এসব বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং তাজা গুলি জমা দেয়।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
র্যাবের এই পদক্ষেপের ফলে সুন্দরবন এলাকায় দস্যুতার উপদ্রব কমে আসবে এবং উপকূলীয় মৎস্যজীবী, বাওয়ালি ও বনজীবীদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।