প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ৩:১৫ এ.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:২৮ এ.এম.

কয়রার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

‎এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা) :

অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া কয়রার সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তার চিকিৎসায় গঠিত হয়েছে মেডিকেল বোর্ড; সোমবার মেডিকেল বোর্ডের সভায় পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিবেন চিকিৎসকরা।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের আকুতির একটি ভিডিও দেখে ডা. জুবাইদা রহমান অনতিবিলম্বে চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশনা দেন।

‎নির্দেশনা বাস্তবায়নে রোববার (৩০ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।