বাগেরহাটের রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের কারণে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর বলেন, তার বৈধভাবে কেনা সম্পত্তির মধ্যে বারুইপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে শেখ আব্দুস সালাম তাদের সম্পত্তির দাবি তুলে ওই জমি দখল করার চেষ্টা করেন এবং ভাঙচুর করেন। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেজে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হুমায়ুন কবীর আরও বলেন, আব্দুস সালাম যদি কোনো জমির অংশ পাওয়ার অধিকারী হন, তবে তা সংশ্লিষ্ট সকলের মধ্যে থেকেই পাবেন। কিন্তু তিনি তার কেনা জমির মধ্যে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছেন। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার দাবি জানিয়ে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে শেখ আব্দুস সালাম বলেন, হুমায়ুন কবীরের কেনা ২১ শতক জমি এবং তার জমি রামপাল এসিল্যান্ড এর নির্দেশনায় আমিন দিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি বেড়া দিয়েছেন। তারপরও হুমায়ুন কবীর তার জমির বেড়া কেটে দিয়েছেন। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে কোনো সাংবাদিক রিপোর্ট করলে তাকে শোকজ করা হবে।