খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কয়রা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা থানার নতুন ওসি মোঃ রাশেদুল আলম।
বক্তব্যে ওসি রাশেদুল আলম বলেন, কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা আছে। এ উদ্দেশ্যে তিনি কয়রায় কাজ করা সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় সাংবাদিক মোহাঃ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আঃ রউফ, শহিদুল্লাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মণ্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্লাহ, মোঃ ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আঃ রউফ ও আরিফুর রহমানসহ আরো অনেকেই বক্তব্য দেন।
বক্তারা কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং গণমাধ্যমের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।