প্রিন্ট এর তারিখ: অক্টোবর ২০, ২০২৬, ১১:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৬, ২০২৬, ৫:৩৯ পি.এম.

চিতলমারীতে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে গোপন খবরের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার বারাশিয়া পশ্চিমপাড়া এলাকার মো. রানা শেখ (২৫) এবং কালশিরা এলাকার মো. হৃদয় খাঁ (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুইজনের কাছ থেকে আলাদা ভাবে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) তালিকার ১৯(ক) ধারায় চিতলমারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

চিতলমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজয় কুমার মল্লিক জানান, ওসি স্যারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কলিগাতী বাজার এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।