প্রিন্ট এর তারিখ: অক্টোবর ২০, ২০২৬, ১১:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৫, ২০২৬, ৯:৩৭ পি.এম.

খুলনা-মোংলা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে দিগরাজে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

খুলনা-মোংলা মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অনেক শ্রমিক, নেতাকর্মী ও স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ. এম. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সভাপতি তারিকুল ইসলাম। এছাড়া মোংলা উপজেলা সভাপতি ফরিদ হাওলাদারসহ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খুলনা-মোংলা মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দর নির্ভর সড়ক। প্রতিদিন এই সড়কে হাজারো যানবাহন চলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই তারা জনদুর্ভোগ ও প্রাণহানি কমাতে এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে দ্রুত মহাসড়কটি চার লেনে উন্নীত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।