ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল মহিষখোলা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা। রবিবার (২ আগস্ট) মহিষখোলা যুব সমাজের উদ্যোগে মহিষখোলা প্রাইমারি স্কুল মাঠে এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় রুপসা একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মেঘনা একাদশ।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান বাচ্চু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনু ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফশিয়ার রহমান নির্বাচিত সাধারন সম্পাদক-নগর বিএনপি নড়াইল, সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন ইমামুল খবির, কোষাধক্ষ্য হিসাবে দায়িত্ব পালন করেন হৃদয় রহমান শাহীন, প্রচার সম্পাদক হিসাবে ছিলেন আশিকুর।
এ সময় খন্দকার ফশিয়ার রহমান সকলের উদ্দেশ্যে বলেন,”বর্তমান যুবসমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। মোবাইল গেমসের ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের বের করে এনে তাদের শারীরিক কসরত ও খেলাধুলার সাথে সম্পৃক্ত করা। এর পাশাপাশি সমাজকে সুন্দর রাখতে খেলাধুলার চর্চার সাথে সাথে মাদককে পুরোপুরি বর্জন করতে হবে।”
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলা দেখতে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।