প্রিন্ট এর তারিখ: আগস্ট ১, ২০২৬, ১২:৪৬ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২৬, ৮:৫৪ পি.এম.

নড়াইলে দলজিৎপুরের যুব সমাজের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

নড়াইল জেলা প্রতিনিধিঃ

”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের দলজিৎপুরে অনুষ্ঠিত হয়ে গেল চার দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা। শুক্রবার (৩১ জুলাই) দলজিৎপুরের যুব সমাজের উদ্যোগে স্থানীয় মাঠে এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় দলজিৎপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হোসেনপুর এক্সপ্রেস।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি হাফেজ রোমান শেখ।

আরোও পড়ুন

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”বর্তমান যুবসমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। মোবাইল গেমসের ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের বের করে এনে তাদের শারীরিক কসরত ও খেলাধুলার সাথে সম্পৃক্ত করা। এর পাশাপাশি সমাজকে সুন্দর রাখতে খেলাধুলার চর্চার সাথে সাথে মাদককে পুরোপুরি বর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নূরতাজুল ইসলাম সৈকত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উত্তর থানা ছাত্রশিবিরের সভাপতি এইচ.এম. আবু তাহের।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলা দেখতে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।