পাবনার ভাঙ্গুড়ায় দফায় দফায় সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৩১ শে জুলাই) উপজেলার পৌর সদরের মন্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে বেলা ১১ টায় এবং বিকেল সাড়ে তিনটায় দুই দফায় এই ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোবাহান প্রামানিক এর দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বসতবাড়ির জায়গা নিয়ে ইতোপূর্বেও একাধিকবার দরবার শালিশ হয়েছে। কিন্তু কোন সুরাহ হয়নি। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন লাঠিসোটা শাবল ও রড নিয়ে শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে হামলা চালায়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যান। ঘটনাস্থলে পুলিশ আসার খবরে সংক্ষুদ্ধ হয়ে ৩০ থেকে ৪০ জন সঙ্ঘবদ্ধ হয়ে সিদ্দিকের বাড়ি দ্বিতীয় দফায় আবারো ভাঙচুর করেন বিকেল সাড়ে তিনটার দিকে। এ ঘটনা এলাকা বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি বলে স্বীকার করেন ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম।
| খুলনায় লেক থেকে মাদ্রাসাছাত্রের ম*র*দে*হ উদ্ধার |
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় ৩০-৪০ জন লোক সঙ্গবদ্ধ হয়ে লাঠি সোটা, শাবল ও রড নিয়ে সিদ্দিকের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এসে ঘুরে যাওয়ার পরেও আবারো দ্বিতীয় দফায় তারা ভাঙচুর করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়ি ঘর ভাঙছুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।