পরিবেশ রক্ষা, সবুজ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে জানাতে প্রকৃতি ও জীবন ক্লাব এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলমূল, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৃতি ও জীবন ক্লাবের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবহাওয়ার পরিবর্তনের খারাপ প্রভাব কমানোর জন্য ব্যাপক বৃক্ষরোপণের অন্য কোন উপায় নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে শিক্ষার্থীদের এখন থেকেই গাছ রোপণে উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার দেখাশোনা করে, তাহলে দেশ আরো সবুজ ও পরিবেশবান্ধব হবে।
| কোস্ট গার্ডের অভিযান: নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মাদক ব্যবসায়ী আব্দুল্লাহসহ আটক ২ |
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, শুধু গাছের চারা বিতরণের সঙ্গে দায়িত্ব শেষ হয় না; এগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও খুব গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে গাছ রোপণ করে সেটিকে বড় করে তোলার অনুরোধ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।