সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক সমস্যা নিয়ে শ্যামনগরে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ বুড়িগোয়ালিনী এলাকার সকল শ্রেণির মানুষের উদ্যোগে এবং ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এই সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁর নৈতিক সমস্যার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায়।
প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
| শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোর পরিবর্তে সেতুর দাবিতে মানববন্ধন |
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ।