খুলনা মহানগর হকার্স ইউনিয়ন রেজি. নং-১৬৯-এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে।
সম্প্রতি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা করেছেন। এ সময় নির্বাচন কমিশনার মিজানুর রহমান বাবু, মো. আবু জাফর ও মো. কালিমুল হক তামিম এবং যুব নেতা জুয়েল হোসেন সাদ্দাম রাজু রুবেল সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে কেন্দ্র করে খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে হকারদের অধিকার, কর্মসংস্থান, নিরাপত্তা ও বিভিন্ন দাবি নিয়ে কাজ করা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট শান্তিপূর্ণ ও সুষ্ঠু জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউনিয়নের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের সঙ্গে যোগাযোগ ও প্রচার শুরু করেছেন
। সাধারণ সদস্যরা হকারদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের আশা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।