প্রিন্ট এর তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৮:১৮ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২৬, ১০:০০ এ.এম.

শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোর পরিবর্তে সেতুর দাবিতে মানববন্ধন

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আনারুল ইসলামের বাড়ীর পাশে মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবি নিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

২৩ শে জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের সব স্তরের মানুষের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন গ্রাম্য চিকিৎসক কিরন চন্দ্র পরমান্য, মোঃ রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মোঃ মুনছুর গাইন, রমেশ চন্দ্র মন্ডল, ফজিলা খাতুন, মোছাঃ রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বাধন মন্ডল সহ অন্যান্য।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৬ নং রমজাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, ৪ নং নুরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ৫ নং কৈখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘকাল ধরে রমজাননগর ইউনিয়নের প্রাক্তন ইউ,পি সদস্য মোঃ আনারুল হাসানের বাড়ী সংলগ্ন মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকো দিয়ে চলাচল করি।

এই স্যাকো দিয়ে ১০৪ লক্ষ্ণীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিন্ম মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মানুষ চলাচল করে।

আরোও পড়ুন

শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক- ২

রমজাননগর বদ্দি পাড়ায় বিশুদ্ধ পানি না থাকায় পাশের নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রাম থেকে জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই স্যাকো দিয়ে পানি সংগ্রহ করে জীবন যাপন করছি। বিশেষ করে জরুরী রোগী বা প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবায় অনেক বিঘ্ন ঘটে।

বর্তমানে স্যাকোটির খারাপ অবস্থার কারণে অনেকেই প্রতিদিন দুর্ঘটনায় পড়ে। আমাদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মানববন্ধন থেকে এলাকাবাসী বাঁশের স্যাকোটি ব্রীজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।