জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বজায় রাখতে নড়াইল জেলায় ৫১ সদস্য বিশিষ্ট “আমরা জুলাই যোদ্ধা” এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ, স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে নড়াইল জেলার গাজী জাকারিয়া কে আহবায়ক এবং মোঃ সাগর শেখকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৫১ সদস্যের মূল কমিটির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ৫ জনকে উপদেষ্টা এবং ৬ জনকে প্রধান সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বালিয়াকান্দিতে ব্র্যাকের ক্লায়েন্ট প্রোটেকশন কর্মসূচিতে গার্ডেন টিলার বিতরণ
কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং যোদ্ধাদের অধিকার অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য। এছাড়া যারা ফ্যাসিস্ট মতামত রাখে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটানো হবে। আমরা চাই সোনার বাংলাদেশে সোনার মানুষ।
নড়াইলে কমিটি ঘোষণার পর জুলাই যোদ্ধাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।