প্রিন্ট এর তারিখ: জুলাই ২২, ২০২৬, ৩:৫৪ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৮:১০ পি.এম.

কালীগঞ্জে ৫৯৪ বোতল উইনকেনেক্সসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওনঃ

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ‘উইনকেনেক্স’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদক বিরোধী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে র‍্যাব ফোর্সes নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই ২০২৬) রাত ১১:৩০টার দিকে গোপন খবরের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার খারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


আরোও পড়ুন

বাগেরহাটের শরণখোলায় চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


অভিযানকালে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেনেক্সসহ মো. হোসেন আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী কালীগঞ্জ থানার খারহাট গ্রামের মো. দাউদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীর সামনে নিয়ম মেনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের আটকের জন্য র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।