প্রিন্ট এর তারিখ: জুলাই ২৩, ২০২৬, ১২:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৭:০৭ পি.এম.

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু, বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাট প্রতিনিধিঃ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. সাকিব ইমন (২৬) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের শহরতলির চরগ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। নিহত সাকিব ইমন বেমরতা ইউনিয়নের চরগ্রামের সাবেক সেনাসদস্য কবির ডাকুয়ার একমাত্র ছেলে।


আরোও পড়ুন

বাগেরহাটের শরণখোলায় চিঠি লিখে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের ঝিলংজা দরগাপাড়া স্টেশনের পূর্ব পাশে ট্রেনিং পয়েন্ট এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় সেনাবাহিনীর সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।