মো: আল-মাহফুজ শাওনঃ
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক পদে বিমল সাহা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাংবাদিকদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহা খুলনা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে আরও বেশি কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন সাংবাদিকরা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শুভানুষারীরা ফুল দিয়ে অভিনন্দন জানান।
নতুন নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে খুলনার সাংবাদিক সমাজের কল্যাণে একত্রে কাজ করার আহবান জানানো হয়।
সাংবাদিকরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা সাংবাদিক ইউনিয়ন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার উদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে।