প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ২:৪৫ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ৭:১৪ পি.এম.

কয়রায় মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা ছাড়া হলো

‎এসকে এম মহসিন রেজা , ‎উপজেলা  (খুলনা) প্রতিনিধিঃ

‎খুলনার কোয়ার উপজেলা সদরে অবস্থিত মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে রুই ও কাতল মাছের পোনা ছাড়া হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক, ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে একটি উল্লাসময় অনুষ্ঠানের মাধ্যমে পোনা ছাড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎পোনা ছাড়ার উপস্থানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রভাষক মঈনুদ্দীন আহমেদ, সিনিয়র শিক্ষক সুচিত্র কুমার মণ্ডল, সহকারী শিক্ষক মেরিনা খাতুন, হাফিজা খাতুন, রাধারানী মণ্ডল এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা, বিদ্যালয়ের স্টাফ আবু সাঈদ বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ।

‎এই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন উল্লেখ করেন, বিদ্যালয়ের পুকুরকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে এবং মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে রুই ও কাতল মাছের পোনা ছাড়া হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের ভেতরে মাছ চাষের প্রতি আগ্রহ তৈরি করবে এবং পরিবেশ সচেতনতার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিদ্যালয়ের পুকুরের সঠিক ব্যবহার, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মাছের চাষে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের আশা, পাঠ্যবইয়ের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এই ধরনের বাস্তবধর্মী কার্যক্রম শিক্ষার্থীদের মৎস্য চাষ ও পরিবেশ রক্ষার বিষয়ে আরও সচেতন করে তুলবে।