এসকে এম মহসিন রেজা , উপজেলা প্রতিনিধি:
সুন্দরবনের ত্রাস বনদস্য বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন জলদস্য সদস্য আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) সুন্দরবনের ত্রাস বনদস্য বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন জলদস্য সদস্য আত্মসমর্পণ করেছে, এ সময় তাদের কাছ থেকে দস্যু কাজে ব্যবহৃত অস্ত্র এবং গুলি উদ্ধার হয়।
বিষটি বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে।
আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন (৪০) বাগেরহাট জেলার মোংলা থানা, তৈবুর রহমান (২৪) সাতক্ষীরা জেলার তালা থানা এবং মনিরুজ্জামান মামুন (২০) খুলনার জেলার কয়রা থানার বাসিন্দা।
জানা গেছে,বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।