প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ২:৪৫ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৯, ২০২৬, ১২:০৭ পি.এম.

খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্য হলেন সাংবাদিক আল-মাহফুজ শাওন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক মো. আল-মাহফুজ শাওন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেছেন। তার এই অন্তর্ভুক্তিকে ঘিরে সহকর্মীদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার পরিবেশ সৃষ্টি হয়েছে।

সদস্যপদ পাওয়ার পর তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে খুলনা মফস্বল প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিক্রিয়ায় আল-মাহফুজ শাওন বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তিনি সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে চান। এ লক্ষ্য পূরণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

খুলনা মফস্বল প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে কাজ করে আসছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন সদস্য হিসেবে আল-মাহফুজ শাওন ক্লাবের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেন।

তিনি ভবিষ্যতেও সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।