প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২৬, ১০:০৩ পি.এম.

খুলনার জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনা, দুইজনের মরদেহ মর্গে

মোঃ আল-মাহফুজ শাওনঃ

খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।