মো. এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্যে পুলিশ সুপার বলেন, নজরুলের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং নৃত্যনাট্য উপস্থাপন করেন। মনোজ্ঞ পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবির আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।