Site icon দৈনিক নবদিগন্ত

রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ: মানবসেবায় অগ্রণী এক স্বেচ্ছাসেবী সংগঠন

রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ: মানবসেবায় অগ্রণী এক স্বেচ্ছাসেবী সংগঠন

মো: রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি:

একদল উৎসাহী তরুণের মতাদর্শের মাধ্যমে শুরু হয়েছিল এই যাত্রা,বর্তমানে এই সংগঠন দেশব্যাপী মানবসেবার আলো ছড়িয়ে দিচ্ছে। রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠালাভ করার পর থেকে ১,১৯৫ ব্যাগ রক্তদান সম্পন্ন করে অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে এবং এটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

২০২১ সালের ১৫ জানুয়ারি রংতুলি ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠনেরূপে তার  কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা সম্প্রসারণের মাধ্যমে এ সংগঠন  মানবসেবার  কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করেছে। বর্তমানে নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, কিশোরগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার ও  ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন অঞ্চলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

রক্তদান কর্মসূচির পাশাপাশি, সংগঠনটি বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষণ, মেডিকেল ক্যাম্প, অসহায় রোগীদের চিকিৎসার সহায়তা, ঈদ উপহার বিতরণ, বৃক্ষরোপণ এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

২০২২ সালে সিলেটের মারাত্মক বন্যায় ১৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের মতো উদ্যোগ এবং ২০২৪ সালে  নোয়াখালীতে বন্যার সময় আনন্দভ্রমণ বাতিল করে দুর্গতদের সহায়তায় অর্থ ব্যয় করা সংগঠনের মানবিক  পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। এ ছাড়া, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু “সাথী”-এর আজীবন রক্তের দায়িত্ব নিয়ে সংগঠনটি মানবতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠাতা ও পরিচালক রাফসিন হোসাইন শরীফের নেতৃত্বে সংগঠনটি বর্তমানে দেশব্যাপী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, যেখানে সভাপতি আব্দুল্লাহ আল মিলন, সাধারণ সম্পাদক মোঃ অলি-উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব ভূইয়া একত্রে কাজ করছেন।

মানবসেবার পাশাপাশি, যুবসমাজকে সুস্থ এবং মাদকমুক্ত রাখতে Kings IX Rong Tuli Blood Warriors নামে দুটি ফুটবল দলের মাধ্যমে ক্রীড়ার কার্যক্রমও চালানো হচ্ছে। এর মধ্যে Kings IX Rong Tuli বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সুনাম অর্জন করেছে।

“মানবতা বেঁচে আছে, রক্ত দিবো হেসে হেসে”—এই মূলমন্ত্র ধারণ করে রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ ভবিষ্যতে মানুষের পাশে থেকে মানবতার সেবায় অবিচল থাকার সংকল্প ব্যক্ত করেছে।

Exit mobile version