হুমায়ুন কবির, কটকটিয়াদি উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বরাদ্দকৃত একটি কাঁচা রাস্তা তৈরির কারণে উত্তেজনা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, সরকারি উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে এবং হালিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাউদ্দিন বাবুর ওপর হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইন এলাকা থেকে ছেতু মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের দায়িত্ব পান বাহাউদ্দিন বাবু। উপজেলা প্রকৌশল অফিসের কর্মীরা রাস্তা পরিমাপ করতে গেলে হানিফা, তার আত্মীয়স্বজন ও তাদের সহযোগীরা বাধা সৃষ্টি করেন। পরে বাহাউদ্দিন বাবু বিষয়টি খোঁজ করতেই তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এই ঘটনায় প্রতিবাদ হিসেবে সোমবার বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাহাউদ্দিন বাবু বলেন, যারা সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে শামিল প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের সদস্য প্রতিদিন চলাফেরা করেন।পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম। তারা দ্রুত রাস্তার নির্মাণকাজ সম্পন্ন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।