মো: জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধীনগর বাজারের শ্মশানের কাছে একটি রেইনট্রি গাছের শাখা থেকে আকাশ বাড়ুই (৩৮) নামে একজন যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আকাশ বাড়ুই ছিলেন ওই উপজেলার জঙ্গল গ্রামের অধিবাসী এবং তিনি বিশ্বপদ বাড়ুই ও মায়া রানীর সন্তান।
পুলিশ ও স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে আকাশ বাড়ুই তার স্ত্রীর কাছে সমাহাটিনগর শ্মশানে যাওয়ার কথা বলে বাড়ি ত্যাগ করেন। তার পর তিনি আর ফিরে আসেননি।
শুক্রবার (২৬ জুন) ভোরে স্থানীয় লোকজন শ্মশানের পশ্চিম পাশে একটি রেইনট্রি গাছের ডালের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ঝুলে থাকা অবস্থায় তাকে দেখতে পান এবং বালিয়াকান্দি থানার পুলিশকে খবর দেন পুলিশ তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দীর্ঘকাল ধরে চলতে থাকা আর্থিক কষ্ট ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ পরিস্থিতির তদন্ত করছে।
বালিয়াকান্দি থানার এসআই আকবর আলী ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।